ইরানের কোম শহরে ১৮ জন নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইরানের কোম শহরে বৃহস্পতিবার রাতভর হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

আইআরজিসি-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম জানায়, শুক্রবার ভোরে শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে ১৮ জনের মৃত্যুর খবর জানানো হয়।

প্রতিবেদনের তথ্য, এসব হামলায় আরো ১০ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলটিকে একটি আবাসিক এলাকা হিসেবে উল্লেখ করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন।

সূত্র : বিবিসি