
মোহাম্মদ বাকের জুলকাদরকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো।
এই পদটি কার্যত প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদ হিসেবে বিবেচিত হয়।
গত ১৭ মার্চ আলি লারিজানি নিহত হলে পদটি শূন্য হয়।
জুলকাদর এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর – আইআরজিসি’র ডেপুটি কমান্ডার, নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট মন্ত্রী, বিচার বিভাগের উপ-প্রধানসহ বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।
সূত্র : বিবিসি
