যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ইরানের ছয় শিশু নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান প্রদেশে রাতভর যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ১০ বছরের নিচে চারজন মেয়ে ও দু’জন ছেলে নিহত হয়েছে।

সংস্থাটি প্রদেশের বাহারেস্তান কাউন্টির একটি আবাসিক এলাকায় হামলার আগের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায়। ওই হামলায় ১৩ জন নিহত হয়েছিল বলে তারা জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা