ইরানে ৩০ দিনে ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।

তিনি জানান, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেড়ে গেছে বলেই বি-৫২ বোমারু বিমান এখন স্থলভাগের ওপর দিয়ে উড়তে পারছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্র নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ পাচ্ছে।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে ‘আগের চেয়ে বেশি বিচক্ষণ’ হওয়া উচিত।

তিনি সতর্ক করে বলেন, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে আরও জোরালো সামরিক অভিযান চালাবে।

সূত্র : বিবিসি