
যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের কোনো প্রচেষ্টাতেই দোহা জড়িত নয়, জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মাজিদ আনসারি।
আনসারি বলেন, আমাদের লক্ষ্য হলো দেশের ওপর হামলা বন্ধ করা এবং মাতৃভূমিকে রক্ষা করা।
বিগত বছরগুলোতে, বিশেষ করে গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের আগে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী ছিল কাতার।
আরব দেশগুলোর ওপর হামলার পর কাতার ইরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে আনসারি বলেন, ‘হ্যাঁ, আমরা ভূগোল বদলে ফেলতে পারি না।’
এদিকে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করেছে।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল, রাতভর দক্ষিণ বৈরুতের বেশ কয়েকটি এলাকা ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এর পরেই এই সতর্কবার্তা জারির পদক্ষেপ নেওয়া হয়।
গত রাতে ওই এলাকায় ইসরাইলি যুদ্ধবিমানকে হামলা চালাতে দেখা গেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
এর আগে ইসরাইলি সেনাবাহিনী বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলার কথা জানিয়েছিল।
সূত্র : বিবিসি
