কাতারে আবার হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

কাতারে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ‘বিশাল বিস্ফোরণ’ চালানো হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ইরান কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে হামলা চালানোর পর ট্রাম্প ওই হুশিয়ারি পোষ্ট দেন।

বুধবার রাতে ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে, যা বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত’ হামলা চালায়।

জবাবে ইরান তার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি গালফ দেশে হামলা চালিয়েছে।

এদিকে, ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানতো না।

সূত্র : বিবিসি