
তেহরানে অবস্থিত কাতারি সংবাদমাধ্যম ‘আল আরাবি টিভি’র কার্যালয় একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে রোববার ভোরে নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘আমরা একটি বেসামরিক বাণিজ্যিক ভবনে এই হামলার তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের জীবন বিপন্ন করা বা তাদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’
ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ১০ জন আহত হয়েছেন।
ক্ষেপণাস্ত্রটি আসলে কারা নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির ফ্যাক্ট-চেকিং দল এই হামলার বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের কাছে মন্তব্য জানতে চেয়েছে।
এদিকে, সংবাদমাধ্যমটির কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কিছু ছবিও প্রকাশিত হয়েছে।
সূত্র : বিবিসি
