তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে চায় চীন : চীনা রাষ্ট্রদূত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

তিস্তা প্রকল্পে কাজ করতে প্রস্তুত চীন, বাংলাদেশের সরকার চাইলেই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন  দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি।

বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের সাথে সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের সাথে চীনের সম্পর্ক তৃতীয় কোনো পক্ষের টার্গেট হলে ব্যর্থ হবে।

চীন ও বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিস্তা প্রকল্প নিয়ে করা প্রশ্নে ওয়েন জানান, সরকার চাইলেই চীন কাজ শুরু করতে পারে, তারা প্রস্তুত।

সূত্র : বিবিসি