ইরানি রাষ্ট্রদূতকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে লেবানন ছাড়ার নির্দেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানির পরিচয়পত্র বাতিল করেছে দেশটির সরকার।

তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করে আগামী রোববারের মধ্যে লেবানন ত্যাগ করতে বলা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আবদেল সাত্তার ইসা বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ দ্য’ অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করে বিষয়টি অবহিত করেছেন।

তেহরান থেকে তাদের রাষ্ট্রদূত আহমেদ সুওয়াইদানকেও প্রত্যাহার করে নিয়েছে লেবানন।

ইরান সরকারের সাথে লেবানন সরকারের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র। হেজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র চাপ রয়েছে লেবানন সরকারের ওপর।

সূত্র : বিবিসি