CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85?
ইরানে মার্কিন বাহিনীর অভিযান এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সেতু ও বিদ্যুৎ অবকাঠামো এখনও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে বলেও জানান তিনি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইরানে যা অবশিষ্ট আছে মার্কিন সেনারা এখনও সেগুলো ধ্বংস করা শুরুই করেনি। সেতু আছে, তারপর বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে!’
এর কয়েক ঘণ্টা আগে তিনি জানান, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করা হয়েছে।
গত এক মাসের যুদ্ধে ইরানের বড় ব সামরিক স্থাপনার অধিকাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে ট্রাম্প বারবার দাবি করে আসছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে, এবং তা দ্রুত করতে হবে!’
এর মাধ্যমে তিনি সম্ভবত তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সুত্র: বাসস
