বড় ভাইকে হারিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী ছোট ভাই

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসনে একই পরিবারের দুই সদস্যের লড়াইয়ে বড় ভাইকে হারিয়ে বিজয়ী হয়েছেন ছোট ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এই ফলাফল ঘোষণা করেন।

প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তার বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। তাদের মধ্যে মোট ভোটের ব্যবধান ২৩ হাজার ৭৮৭টি।

বিজয়ী মোস্তাফিজুর রহমান বলেন, রাজনীতির মাঠে তার বড় ভাই গুরুজন। তাকে সাথে নিয়েই এলাকার উন্নয়ন পরিকল্পনা করতে চান। এ জয়-পরাজয় যেন পারিবারিক সম্পর্কে কোনোও প্রভাব না ফেলে- এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।