ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন।।

তবে নতুন কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তিনি দায়িত্বভার চালিয়ে যাবেন বলে জানান তিনি।

আগামী ২১ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি আগেই পদত্যাগ করলেন।

অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের নভেম্বরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এর আগে মঙ্গলবারই পুলিশ মহাপরিদর্শক পদে পরিবর্তন এনেছে সরকার।