
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইউনূস সেন্টারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছান। পরে গ্রামীন সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।
এই বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
ইউনূস সেন্টারের এই পোস্টে আরো বলা হয়েছে, ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ড. ইউনূসের এ মাসের শেষের দিকে গুলশানের নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিন দিন পরে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে দায়িত্ব শেষ হয় ড. ইউনূসের।
সূত্র : বিবিসি
