কুমিল্লায় বিএনপি নেতা আটকের ঘটনায় থানা ঘেরাও

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তার নেতা-কর্মীরা।

রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এদিকে, রেজাউল কাইয়ুমের আটকের খবরে তার অনুসারী নেতা-কর্মীরা থানা ঘেরাও করেছেন। তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এ ঘটনাকে ঘিরে কুমিল্লা কোতোয়ালি থানায় পুলিশের বাড়তি সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশ সুপার কার্যালয়ে। 

তবে তাকে কী কারণে আটক করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে তা প্রকাশ করা হয়নি।

সূত্র : ইউএনবি

  • আটক
  • কুমিল্লা
  • থানা ঘেরাও
  • নেতা
  • পুলিশ
  • বাংলাদেশ
  • বিএনপি