
ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত।
শনিবার তেহরান ও ইসফাহানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে ইসরাইলি ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত এর প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের অনেকের মতোই, আমরাও আজ ভোরে এই অঞ্চলের আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে জারি করা হুমকির কথা জানতে পেরেছি।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ‘সরাসরি হুমকির কোনো প্রমাণ নেই’, কিন্তু ‘অতিরিক্ত সতর্কতার কারণে’ এটি সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণ অনলাইনে পরিচালিত হবে।
সূত্র : বিবিসি
