নির্বাচনের আগেই ভোটকেন্দ্র থেকে উদ্ধার হলো ১৫২টি ক্রিকেট স্টাম্প

লেখক: Eleyas Rajon
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অস্ত্র মজুত আছে- এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান, ‘ভোটকেন্দ্রটি তখন বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল’।

সেখানে গিয়ে তারা ১৫২টি ক্রিকেট স্টাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

স্টাম্পগুলো কারা জড়ো করেছে, জানা গেছে কি না জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন এবং বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

উল্লেখ্য, কাঠেরপুল এলাকার কসমোপলিটন স্কুল ভবনটিই হলো সেই ভোটকেন্দ্র।

সূত্র : বিবিসি