এপস্টিন কাণ্ড : হাউজ অব লর্ডস থেকে অবসর নিচ্ছেন ম্যান্ডেলসন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসন

ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিটার ম্যান্ডেলসন।

আগামীকাল ৪ ফেব্রুয়ারি থেকে তার অবসর কার্যকর হবে বলে সংসদীয় কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।

এপস্টিন ফাইলে তার নাম আসার পর বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে রেফার করেছিল বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগ।

এপস্টিন ফাইলে দেখা গেছে, কিরি ২০০৯ সালের দিকে সরকারে গোপন তথ্য এপস্টিনকে সরবরাহ করেছিলেন। পুলিশ এখন সেসব অভিযোগ তদন্ত করে দেখছে।

পিটার ম্যান্ডেলসন এর আগে উচ্চকক্ষ হাউজ অব লর্ডস থেকে ছুটিতে ছিলেন।

নতুন লর্ড স্পিকার লর্ড ফোরসাইথ সংসদের কার্যক্রম শুরুর সময় এই ঘোষণা দেন।

তিনি বলেন, জনস্বার্থ ও হাউজের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে।

লর্ড ফোরসাইথ বলেন, ক্লার্ক অব দ্য পার্লামেন্টস আজ লর্ড ম্যান্ডেলসনের পক্ষ থেকে একটি নোটিশ পেয়েছেন, যেখানে বলা হয়েছে তিনি ৪ ফেব্রুয়ারি থেকে হাউজ অব লর্ডস থেকে অবসর নিতে চান।

সূত্র : বিবিসি