
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিস্তারিত ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।
এক্স-এ লিখে শরিফ বলেন, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন- যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার উদ্যোগ নিচ্ছেন তারা।
পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।
শরিফ আরো বলেন, তিনি ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের ‘সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ব্যক্ত করেছেন।
সূত্র : বিবিসি
