
ইসরাইলের দক্ষিণে নেগেভ মরুভূমিতে একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যম।
ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল ১২ এবং টাইমস অফ ইসরাইল এমন ফুটেজ শেয়ার করেছে।
এই ফুটেজে দেখা যাচ্ছে, বীরশেবা শহরের দক্ষিণে অবস্থিত নে’ওত হোভাব শিল্প কমপ্লেক্স থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইলের গণমাধ্যমগুলো।
সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের প্রভাবে এই ঘটনা হতে পারে।
এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘোষণা করেছিল, তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।
সূত্র : বিবিসি
