হরমুজ প্রণালি থেকে ৩টি জাহাজ ফিরিয়ে দিলো ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনটি জাহাজকে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

শুক্রবার সকালে জাহাজগুলোকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় আইআরজিসি।

আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন দেশের তিনটি কন্টেইনার জাহাজ অনুমোদিত জাহাজের জন্য নির্ধারিত করিডোরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। আইআরজিসি’র নৌবাহিনীর সতর্কবার্তার পর সেগুলোকে ফিরিয়ে দেওয়া হয়।’

‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র ও সমর্থকদের বন্দরগুলো থেকে যেকোনো করিডোর দিয়ে যেকোনো গন্তব্যে যেকোনো জাহাজের যাতায়াত নিষিদ্ধ।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দুই দিন আগে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান এখন পর্যন্ত ‘চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারতের’ মতো দেশগুলোর জাহাজ চলাচলের অনুরোধ গ্রহণ করেছে।

ইরানের অবস্থান হচ্ছে, প্রণালিটি ‘সম্পূর্ণরূপে বন্ধ নয়, বরং শত্রুদের জন্য বন্ধ’ বলেও জানান তিনি।

সূত্র : বিবিসি