উত্তরবঙ্গ থেকে প্রচারণা শুরু করলেন মমতা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।

বুধবার জলপাইগুড়ি জেলায় দুটি ও দার্জিলিং জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন মমতা ব্যানার্জী। ওই জনসভা থেকে বিজেপিকে ‘রাজনৈতিকভাবে অন্ধ’ বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জী।

ময়নাগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল ও দেশের শাসকদল বিজেপি ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির পক্ষে পক্ষপাতের অভিযোগ তোলেন ব্যানার্জী।

অন্যদিকে, নন্দীগ্রামের জনসভা থেকে একই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।

এদিকে, তৃণমূল কংগ্রেসের আগেই প্রচার শুরু করেছিল বিজেপি ও সিপিআই (এম)।

একই দিনে পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি কর্মীসভায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে নারী সুরক্ষার অবনতির অভিযোগ তুলে ধরে তৃণমূল কংগ্রেসের সরকারকে দায়ী করেছেন।

সূত্র : বিবিসি