ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ইরানে হামলা চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

সৌদি যুবরাজ মার্কিন প্রেসিডেন্টকে যুক্তি দিচ্ছেন, মার্কিন-ইসরাইলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে পুনর্গঠনের এক ‘ঐতিহাসিক সুযোগ’ সুযোগ এনে দিয়েছে।

গত সপ্তাহে বেশ কয়েকবার ট্রাম্পের সাথে আলোচনা হয়েছে সৌদি যুবরাজের। এসব আলোচনার বিষয়ে জানেন-এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। সৌদি যুবরাজ যুক্তি দিয়েছেন, ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দীর্ঘমেয়াদী হুমকির মুখে রেখেছে, যা ইরান সরকারকে নির্মূল করার মাধ্যমে দূর করা যেতে পারে।

তবে সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা অস্বীকার করেছেন।

বিশ্লেষকরা বলছেন, যুবরাজ সালমান সম্ভবত যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। কিন্তু তিনি এখন উদ্বিগ্ন, যদি ট্রাম্প পিছু হটেন তাহলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্লেষকরা বলছেন, যুবরাজ সালমান সম্ভবত যুদ্ধ এড়াতে চেয়েছিলেন। কিন্তু তিনি এখন উদ্বিগ্ন, যদি ট্রাম্প পিছু হটেন তাহলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: নিউইয়র্ক টাইমস।