
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের ‘সুপ্রিম ইসলামিক কাউন্সিল’ দলের প্রধানের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন।
রোববার ইরানি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই খবর অনুযায়ী, বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ কাজেম আল-সাদেক এক বৈঠকে এই বার্তাটি সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান হাম্মাম হামুদির কাছে পৌঁছে দেন।
বৈঠকে ইরানি রাষ্ট্রদূত ইরানের সাথে ইসরাইল ও মার্কিন যুদ্ধ ইস্যুতে নাজাফের ‘শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ’ বা মারজাদের সাহসী ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন।
পাশাপাশি, আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণ ইরানের প্রতি যে অভূতপূর্ব সমর্থন দেখিয়েছেন, সেজন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
সূত্র : বিবিসি
