
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরির আঘাতে আসমা সাদিয়া রুনা নামে নারী শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফজলুর নামে ওই বিভাগের এক সাবেক চুক্তিভিত্তিক কর্মচারীকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে নিজ অফিস থেকেই তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত আসমা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর মো. শাহিনুজ্জামান।
তবে আসলে কী ঘটনা ঘটেছে সেটি নিশ্চিত করতে পারেননি তিনি।
শাহিনুজ্জামান জানান, বিভাগে চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিল ওই কর্মচারী। ক’দিন আগেই তাকে অন্য বিভাগে পাঠানো হয়েছিল। বিকেলে ম্যাডামের অফিস থেকে এই দু’জনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়।
সূত্র : বিবিসি
