শ্রীলঙ্কার কাছে ডুবল ইরানি জাহাজ, উদ্ধার ৩০

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌ বাহিনীর একটি জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

শ্রীলঙ্কান কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পর ইরানি নাবিকদের উদ্ধারের জন্য তারা নৌ ও বিমান বাহিনীকে পাঠিয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ সংসদে জানিয়েছেন, ভোরের দিকে ‘আইআরআইএস ডেনা’ জাহাজটি থেকে একটি বিপদ সংকেত পান তারা।

জাহাজে ১৮০ জন মানুষ ছিলেন।

হেরাথ জানান, জাহাজটির আহত ৩০ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার গ্যালে বন্দরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ইরানি জাহাজটি কেন ডুবে গেল তার কারণ জানা যায়নি।

একজন বিরোধী দলীয় সংসদ সদস্য জানতে চেয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অংশ হিসেবে জাহাজটিতে হামলা করা হয়েছে কিনা। তবে সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।

সূত্র : বিবিসি