ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যোগ দেবে না যুক্তরাজ্য

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত রয়েছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধুমাত্র সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি এই যুক্তরাষ্ট্র-ইসরাইলের অনুরোধে সম্মতি দিয়েছেন।

তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের’ সাথে হামলায় অংশ নেবে না।

তিনি আরো জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত রয়েছে।

সূত্র : বিবিসি