ইরানে মার্কিন ৪ সেনা নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ইসরাইল-যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড।

এর আগে তিনজন নিহত খবর জানিয়েছিল দেশটি। গুরুত্বর আহত একজন সেনা সদস্যের সোমবার মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানায়।

এদিকে, চারজন সেনার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি বলেন, এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান।

অন্যদিকে, ইরানে গত শনিবার ইসরাইলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

এর আগে রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।

সূত্র : বিবিসি