হরমুজ প্রণালির একটি দ্বীপে লবণাক্ত পানির শোধনাগারে হামলা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে।

তবে ঠিক কখন সেখানে হামলা হয় তার সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারহাদিকে উদ্ধৃত করে ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি বা আইএসএনএ জানিয়েছে, ‘কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে… এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল, কারণ স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।’

তিনি আরো জানান, এই শোধনাগারটি মেরামতের উপযুক্ত অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এলাকাটির পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে পূরণ করা হবে।

এদিকে, হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি ইরানের মেহর নিউজ এজেন্সিকে বলেন, ‘যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ছাড়া নতুন কোনো হামলা হয়নি।’

সূত্র : বিবিসি