
নতুন এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরাইলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করেছে।
বিবৃতিতে আরে বলা হয়, গোয়েন্দা বিভাগের প্রধান জালাল পোর হোসেইনসহ রেজিমের আরো কয়েকজন নিহত হয়েছেন।
তবে তাদের কখন কীভাবে বা কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আইডিএফ আরো দাবি করেছে, অল্প কিছুক্ষণ আগে তেহরানে ইরানের গোয়েন্দা সদরদপ্তরে আবারো হামলা চালানো হয়েছে।
সূত্র : বিবিসি
