ইরান নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গেলেন ট্রাম্প

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মার এ লাগো থেকে হোয়াইট হাউজে ফেরার পর সাংবাদিকরা ইরান নিয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

হোয়াইট হাউজে প্রবেশের সময় সাংবাদিকরা চিৎকার করে ইরান সম্পর্কে জানতে চায় ট্রাম্পের কাছে।

তিনি এ বিষয়ে কোনো কথা না বললেও মার এ লাগোর রোজ গার্ডেনের দু’টি নতুন মূর্তি নিয়ে মন্তব্য করেছেন।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বিবিসি