
ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপকেষ ১০৮ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়।
স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল।
তবে স্কুলে হামলার বিষয়টি ওই দুই দেশের দিক থেকে নিশ্চিত করা হয়নি।
ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আর ৭৪৭ জন আহত হয়েছে।
রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।
সূত্র : বিবিসি
