ইরানের স্কুলে হামলা ‘যুদ্ধাপরাধ’: আব্বাস আরাঘচি

লেখক: Musa Monir
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইরানে যুক্তরাষ্ট্র্রের হামলার শুরুর দিকে মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলে ওই হামলার পর দেশটির কর্মকর্তারা জানিয়েছিলেন, সেখানে ১৬৮ জন মারা গেছেন, যার বেশিরভাগই শিশু।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে সংঘাতের মধ্যে শিশুদের সুরক্ষা বিষয়ক এক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে সেই হামলার প্রসঙ্গ তোলেন আব্বাস আরাঘচি।

তিনি বলেন, ওই হামলা ছিল ‘এই আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ বহিঃপ্রকাশগুলোর’ একটি। এটিকে তিনি ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ’ বলে আখ্যা দেন।

যুক্তরাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি, তবে এর আগে জানিয়েছিল তারা তদন্ত করছে।

সূত্র : বিবিসি