আফগানিস্তানের দামানে আঘাত করেছে পাকিস্তানি বিমান হামলা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় শুক্রবার ভোরে হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর পাকিস্তানকে নিশানা করে পাল্টা হামলা চালায় আফগানিস্তানের তালেবান।

তালেবানের মুখপাত্র জানান, কান্দাহার প্রদেশের দামান জেলায় একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তানি বিমান।

তবে তিনি জানিয়েছেন এই ঘটনায় কেউ হতাহত হননি। দামান জেলায় তালেবান সীমান্তরক্ষীদের একটি ঘাঁটি রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশেই একে অপরের উপর চালানো হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে সেগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র : বিবিসি