
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে তার দফতরে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় হয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার শপথের মাধ্যমে দায়িত্ব নিয়েছে নতুন মন্ত্রিপরিষদ।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার সাথে প্রথম বৈঠক করলেন তিন বাহিনী প্রধান।
