প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন নুরুল হক নুর।

আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর।

ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।