তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দেওয়া ওই বার্তায়, দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নের পথে এগিয়ে নিতে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব পালনে সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার জন্যও বিএনপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি।

সূত্র : বিবিসি