আমি দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি: জামায়াত আমির

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

এক্স আইডি হ্যাকের দাবি টেনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমি ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছে লেগে গেছে।’

চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে। আর একটা দল ঝাঁপিয়ে পড়ছে নাইরে নাইরে নাইরে বলে’- এই দাবি করে তিনি বলেন, জামায়াতের সাইবার টিম এ ব্যাপারে শক্ত ব্যবস্থা নিয়েছে এবং সত্য সামনে এসেছে।

কুড়িগ্রামে নির্বাচনী প্রচারকালে তিনি সবক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

‘আমরা মায়েদের কথা দিচ্ছি এ দেশে নারীদের নিরাপত্তা নিশ্চত করা হবে, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসলে এদেশে আর নারীরা ধর্ষণের শিকার হবে না। আপনাদের রাস্তাঘাট, কর্মস্থল সব জায়গায় শতভাগ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করব। যে দেশে মায়েদের কোনো নিরাপত্তা নেই, সে দেশ আমার হতে পারে না। আমরা জাতি-ধর্ম দেখব না। সব ধর্মের নারীদের সম্মান করা আমাদের বড় দায়িত্ব।’

এক্ষত্রে তারা জাত-ধর্ম দেখবেন না বলে জানান জামায়াত আমির।

সূত্র : বিবিসি