নেত্রকোনায় ভোটকেন্দ্রের বুথে আগুন

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

নেত্রকোনার সদর উপজেলার ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নেত্রকোনা সদর থানার এসআই মাসুম বিল্লাহ খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মধ্যরাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথে এ ঘটনা ঘটে। তবে সামান্য আগুন লাগে, শুধু একটি বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি।

তবে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

কারা আগুন লাগিয়েছে, তা জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ঊর্ধ্বতনদের সাথে কথা বলে দেখতে পারেন।’

যদিও নেত্রকোনা সদর থানার ওসিকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি