
সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি যুবক আবদুল্লাহ আল মামুনের (৩৫) মৃত্যু হয়েছে।
নিহত আবদুল্লাহ আল মামুন (৩৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। নিহতের একটি ছেলে আছে বলে জানিয়েছেন মামুনের মামাতো ভাই শাওন মোড়ল।
বুধবার ( ১৮ মার্চ ) সকালে প্রবাসীর বাবা শহীদ সওদাগর ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হয়। এরপর থেকে মামুন সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৭ মার্চ সৌদি আরব সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ওই হামলায় ওই কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন।
