
২৫ ও ২৬ মার্চ রাতে আলোকসজ্জার বিষয়ে নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের জন্য জাতীয় দিবসে আলোকসজ্জার ওপর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ‘গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই আলোকসজ্জা করা যাবে না।’
এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছ্রসাধনের উদ্দেশ্যে এবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।’
