স্বাধীনতাবিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে : তারেক রহমান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দেশ স্বাধীনের পর, দেশ স্বাধীনের আগে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই বহুরূপ ধারণকারীরা আজ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারী জেলায় নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, মানুষ যাতে সহজে ভোট দিতে না পারে সেজন্য একটি দল বিভিন্ন পর্যায়ে গিয়ে ভয় দেখাচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।’

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার যারা কেড়ে নিয়েছিল তারা দেশ থেকে পালালেও তাদের এক সহযাত্রী দেশে রয়ে গেছে।

সূত্র : বিবিসি