গুলশানে ভোট দিয়েছেন তারেক রহমান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।

এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তিনি।

ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘গত রাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্খিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।’

‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব’ জানিয়ে তিনি বলেন, বিএনপির জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেবে।

সূত্র : বিএনপি