স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন।

আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

হাফিজ উদ্দিন আহমদ এবার ভোলা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে, তিনি বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ছিলেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা কায়সার কামাল।

নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্বপালনকারী খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার হিসেবে মনোনয়ন জমা পড়েছিলো এই একটিই।

কণ্ঠভোটে কায়সার কামালকে সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করেন তিনি।