
ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের পানিসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
বিবৃতিতে বলা হয়, ‘নৌ-চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাহরাইনের উপকূলে ইরানের সরাসরি আগ্রাসন মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগরীয় যে দেশগুলো বারবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে, বাহরাইন তাদের মধ্যে অন্যতম।
সূত্র : বিবিসি
