ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলী লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহর মৃত্যুর খবর আগেই নিশ্চিত করা হয়েছিল।

এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরাইল জানায় তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।

এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেন, গত রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী খতিবকেও নির্মূল করা হয়েছে।

সূত্র : বিবিসি