প্রধানমন্ত্রীর সাথে ওয়াক্‌ফ প্রশাসকের সাক্ষাৎ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসন দেশের বিভিন্ন ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনা ও কল্যাণমূলক ব্যবহারের বিষয়ে কাজ করে থাকে।

  • ওয়াকফ
  • তারেক রহমান
  • প্রধানমন্ত্রী
  • প্রশাসন
  • বাংলাদেশ
  • বিএনপি
  • মন্ত্রণালয়