গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের ‘প্রধান সমন্বয়কারী’র পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

শনিবার (৪ এপ্রিল) দলটির নেতারা এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল জানান, দেওয়ান আব্দুর রশীদ নীলুকে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের বিশেষ সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নীলু এ দায়িত্ব পালন করবেন।