পুলিশ হত্যায় জড়িত ৩ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

গত জানুয়ারিতে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিচার বিভাগ জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যা এবং খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালীন প্রায় ছয় হাজার ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এইচআরএএনএ জানিয়েছে,  তারা প্রায় ১১ হাজার ৭৪৪টি মামলা পর্যালোচনা করছে।

সূত্র : বিবিসি