কমল স্বর্ণের দাম

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ঈদের আগে এক দিনে দুই বার কমল স্বর্ণের দাম। দু’ দফায় প্রতি ভরি স্বর্ণতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে। সকালে ছিল দুই লাখ ৫৪ হাজার টাকা এবং গতকাল যা ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

এর আগে প্রথম দফায় সকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।