আমরা গুপ্ত-সুপ্তভাবে আ’লীগের বোরকার নিচে থাকেনি : রিজভী

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, তাদের বিরুদ্ধে আজকে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র উদ্যোগে নির্বাচনি প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আজকে প্রযুক্তির মাধ্যমে প্রোপাগান্ডা বট বলে একটি জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, কুৎসা রটনা, অপপ্রচারের যেন শেষ নেই। কিন্তু অশ্বথ বা বটগাছের শিকড় যতদূরে যায়, জাতীয়তাবাদী শক্তি তার চাইতেও অনেক গভীরে। এটিকে মিথ্যার ঝলকানি দিয়ে নুইয়ে ফেলা যাবে না।’

কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী, সুরকারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যে গান, নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের।

সূত্র : বিবিসি